সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে গরিবের ডাক্তার শাকির, মানবিক সেবায় মুগ্ধ রোগীরা কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম দেবহাটায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার দাবিতে কুলিয়ায় বিশাল মানববন্ধন কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ  শ্যামনগরে ৪ স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর, উদ্ধার করল পুলিশ শ্যামনগরের ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনে সহকারী কাস্টোডিয়ান শাহিন মিয়া অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে দেবহাটায় আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধে কোস্ট গার্ড আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে পড়েছেন ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন 
কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম

কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন-২৬) সন্ধ্যায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তালা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তিনি তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, কালিগঞ্জে এসে তিনি মাদক ব্যবসার বিস্তার এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয়েছি। মাদক নির্মূলে, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি আরো বলেন, “মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস কিংবা অনিয়মের সঙ্গে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত কালিগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *