সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ শ্যামনগরে প্যারাসুট সাদৃশ কাপড় ও ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ- সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি মুহা: রবিউল বাশার  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার সাতক্ষীরা কালিগঞ্জে সশস্ত্র ডাকাতি: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান  তেল সিন্ডিকেটে কঠোর আঘাত ইউএনও”র, শ্যামনগরবাসীর মুখে স্বস্তির হাসি সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার
সেনাবাহিনী,বিজিবির যৌথ অভিযানে শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার 

সেনাবাহিনী,বিজিবির যৌথ অভিযানে শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার 

 শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার করেছে।
রবিবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত  ৩ টায়  বিজিবির যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের মূলহোতা শ্যামনগর থানার নিদয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে
মোঃ হাবিবুর রহমান (৪০), এর বাড়ী তল্লাশী করে ধানের গোলার মধ্যে ০১ টি দেশীয় পিস্তল, ০৩ টি রামদা এবং ০১ টি এসএস পাইপ উদ্ধার করা হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মেজর সুস্মিত শোভন দাস, এএমসি মেডিকেল অফিসার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি),
 এবং সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন ক্যাপ্টেন নাহিদ। গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোঃ হাবিবুর রহমান শ্যামনগর উপজেলার নিদয়া এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছিল। উক্ত আসামির নামে শ্যামনগর থানায় মাদক চোরাচালান, সস্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে শ্যামনগর এলাকার এই শীর্ষ সন্ত্রাসী আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরবর্তীতে আসামী এবং উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানান লেঃ কর্ণেল,অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)পরিচালক
মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *