সংবাদ শিরোনামঃ
দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ
আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ

আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ জনগণের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফার বার্তা সংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি সুস্পষ্ট রূপরেখা। এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান জানান, লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে, যা ভবিষ্যতে আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *