সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিরগঞ্জ বাজারে ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন প্রোমোটার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নাজিরগঞ্জ বাজারের খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বিভিন্ন স্মরণীয় ঘটনার ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। এতে জুলাই শহীদদের আত্মত্যাগ, গণতন্ত্র রক্ষায় তাঁদের ভূমিকা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কীভাবে দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে তা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। গণভোট ২০২৬ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আগএই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার আবু সোহেল জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি এবং উপজেলা শাখার রূপান্তরের সাধারণ সম্পাদক ও জলবায়ু কর্মী মারুফ হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। এছাড়া নাজিরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি আমিনুর রহমান মুন্না, ইউপি সদস্য মোদাচ্ছের রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ের আত্মত্যাগ ও আন্দোলনের চেতনা ধারণ করেই আগামী নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন প্রোমোটার অনুৃষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিরগঞ্জ বাজারে ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন প্রোমোটার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে বিস্তারিত....

দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলা শ্রমিকদলের পূর্বের কমিটি বহাল হওয়ায় জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ও আগামী ২৫ শে ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে দেবহাটায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি ২৩শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যার পরে সখিপুর মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সখিপুর মোড়ে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা শ্রমীক দলের সভাপতি বিকাশ সরদার, সধারণ সম্পাদক আসাদুল ইসলাম, শ্রমীক দলের উপজেলা সহ সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি আবু জাফর, উপজেলা শ্রমীকদল নেতা বাবুল খান,সখিপুর ইউনিয়ন সভাপতি ওহিদুল ইসলাম, ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সখিপুর ইউনিয়ন সধারণ সম্পাদক আনারুল ইসলাম, যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম, সাইদ মিস্ত্রী,ডাবলু,সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। মিছিলে তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যোগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।

দেবহাটা উপজেলা শ্রমিক দলের পূর্বের কমিটি বহাল ও তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলা শ্রমিকদলের পূর্বের কমিটি বহাল হওয়ায় জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ও আগামী ২৫ শে ডিসেম্বর দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে দেবহাটায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দেবহাটা উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমীকদল,কৃষকদল তাঁতিদল ও উপজেলা জাসাদ। ২১ ডিসেম্বর, ২০২৫ রবিবার বিকেলে সখিপুর বাজার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, শ্রমীক দল নেতা মোখলেছুর রহমান, আসাদুল ইসলাম, আবু সাইদ, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা জাসাস এর আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা তাঁতি দলের আহবায়ক হিরোন মন্ডল, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন,পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল,সধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী ,সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা, সদস্য সচিব কবির হোসন,কেবিএ কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক নাজমুল হুদা রুন্টি,সদস্য সচিব শিমুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বিন্দু উপস্থিত ছিলেন। মিছিলে তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যোগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেবহাটায় আনন্দ মিছিল

আব্দুল্লাহ আল মামুনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দেবহাটা উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমীকদল,কৃষকদল তাঁতিদল ও উপজেলা জাসাদ। ২১ ডিসেম্বর, ২০২৫ রবিবার বিকেলে সখিপুর বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকে।
বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনিরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চণ্ডিপুর এলাকার সর্বস্তরের জনগণ।শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় চণ্ডিপুর এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ। এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।
ড. মনিরুজ্জামান মনির এ সময় বলেন, “চণ্ডিপুরসহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট

ফুল দিয়ে বরণ করে নিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনিরকে চণ্ডিপুরবাসী 

এম এ হালিম শ্যামনগর থেকে। বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনিরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চণ্ডিপুর এলাকার সর্বস্তরের জনগণ।শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় চণ্ডিপুর এলাকায় বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মোক্তার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক শিকদার, সহ-সভাপতি মোঃ মিলন রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ আলী এবং দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ দেবহাটার পাঁচটি ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে দেবহাটা উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইউপি সদস্য
মোঃ মোখলেছুর রহমানকে সভাপতি,মোঃ সাইদ হাসানকে সাধারণ সম্পাদক ও মোঃ সরোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে । নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন জেলা নেতৃবৃন্দ।

দেবহাটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে।গত শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে সখিপুর ইউনিয়ন পরিষদ বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনকে বিজয়ী করতে সুধী সমাবেশে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মৌতলার ঝড়ু খামার এলাকাবাসীর উদ্যোগে কদবেল তলা মোড়ে মৌতলা ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা ডাঃ কাজী ময়েনউদ্দীন ময়নার সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বোরহানউদ্দীন বুলু, আশাশুনির পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব পিতিশ রায়, মৌতলা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হাফিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ঈমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, মৌতলা বাসস্ট্যান্ড কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, যুগ্ম আহবায়ক মীর শাহাদৎ আজম, সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার সাহা প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচনে ধানেরশীষের প্রতিকের পক্ষে গণজাগরণ তৈরি করে উন্নয়নের রূপকার কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার আহ্বান জানান। স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সরব অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সোনাতনী ধর্মাম্বলম্বী শতশত নারী পুরুষ সহ দলমত নির্বিশেষে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে মৌতলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনকে বিজয়ী করতে সুধী সমাবেশে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন বলেন, এই হামলা গণতন্ত্র ও মুক্ত চিন্তার ওপর হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ।তিনি আরও বলেন,”যুবসমাজ যখন প্রতিবাদী হচ্ছে, তখনই তাদের কণ্ঠ রোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। কিন্তু কোনো হামলা-নির্যাতনে আমরা থেমে থাকব না।এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, এসময় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাফুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু,মথুরেসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু মৌতলা ইউনিয়ন বিএনপি’র  সভাপতি  আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান আকুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, তারালি বিএনপি’র সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম , সাধারণ সম্পাদক গনিয়ার রহমান , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল , উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেদেওয়ান ফেরদৌস রনি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন, জাসাস এর আহবায়ক মুরশীদ আলী প্রমুখ। বক্তারা এমপি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহৃিতকরণসহ আটকের দাবী এবং জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের ডাক দেন।

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বিস্তারিত....

দেবহাটা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর সখিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুলের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুল। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী এবং সখিপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন আলমের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতা হাফিজুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নিলয় আহম্মেদ সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আহছানউল্লা ঢালী, দেবহাটা জাতীয়তাবাদী মহিলা দলের মোছা. বিউটি পারভীন, দেবহাটা মহিলা শ্রমিক দলের সভাপতি মোছা. সাজু পারভীন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. মোখলেছুর রহমান, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু প্রমুখ।অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা, উপজেলা বিএনপিসহ দেশব্যাপী নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সখিপুর বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান। দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল

দেবহাটা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বের হয়।

উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারসহ বিভিন্ন স্লোগানে পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। মিছিলটি শ্যামনগর বাজারের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী। গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এখন নতুন গতি পেল।

নেতাকর্মীরা আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনকে অবশ্যই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

মিছিলকে কেন্দ্র করে আইন–শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে শ্যামনগরে নির্বাচনী মাঠ উষ্ণ হতে শুরু করেছে। দলীয় প্রার্থী, জোটের হিসাব, সম্ভাব্য ভোটব্যাংক—সব মিলিয়ে দিন যত এগোবে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শ্যামনগরে বিএনপি’র আনন্দ মিছিল

শ্যামনগর প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় হাজার হাজার জনতার ঢল লক্ষ্য করা যায়। দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানিয়ে বাংলাদেশের ভেতর আশাশুনিকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবো। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম আমি দরগাহপুরের খরিয়াটি রাস্তা নির্মাণ করব। মানিকখালী ব্রিজের টোল উঠানো বন্ধ করব। এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো। মাদক সন্ত্রাস নির্মূল করে শিক্ষার মান উন্নয়নে কাজ করব। আপনাদের সকল দুঃখ ও দুর্দশা লাঘব করার চেষ্টা করব। তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হয়। আমি বিগত দিনে কালিগঞ্জ দেবহাটার এমপি ছিলাম, আমি এলচকায় অসংখ্য উন্নয়ন করেছি। সকল রাস্তাঘাট পাকা করেছি। কোন দুর্নীতিবাজের স্থান আমার কাছে ছিল না। সংখ্যালঘু সম্প্রদায় আমার কাছে সুরক্ষিত ছিল। আজ কালিগঞ্জ আশাশুনির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ধানের শীষ কে নির্বাচিত করতে কাজ কারুন, বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম বেবী, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, মহিলা দল প্রমুখ। জনসভার শেষে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করেন ধানেরশীষ এর প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।

দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। বিস্তারিত....