সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
রাঙ্গাবালীতে রাতের আঁধারে এক মুদি দোকানে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা

রাঙ্গাবালীতে রাতের আঁধারে এক মুদি দোকানে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা

মোঃ বনি আমিন জীবন,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজারে রাতের আঁধারে এক মুদি দোকানে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
৪ জানুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আগুন দেয়ার চেষ্টায় অজ্ঞাতদের অভিযুক্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুদি ব্যবসায়ী মোঃ জাহিদুল হাওলাদার।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজার এলাকায় মুদি ও মনিহারী দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মোঃ জাহিদুল হাওলাদার। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরেন তিনি। এ সুযোগে গভীর রাতে দোকানঘরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।
অভিযোগে আরও উল্লেখ্য করা হয়, এর আগেও বেশ কয়েকবার জাহিদুল এর দোকানঘরের দরজা ভেঙে মালামাল চুরি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় (বৃহস্পতিবার) সকালে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের লিখিত অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ
মোঃ নাজমুল হাসান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তে পুলিশ পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *