সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান
শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক আহত

শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক আহত

উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি//সাতক্ষীরা শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মটরসাইকেল চালক আহত হয়েছে। আহত মোঃ মামুন হোসেন (২৮) উপজেলার দক্ষিন হাজীপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১০ এই ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, রাতে কালিগঞ্জ থেকে হাজিপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন মামুন। রাত আনুমানিক ১০ টার দিকে কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনে পৌঁছানোর পর দু–তিনজন তরুণ তাঁর গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত নিজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পিছন থেকে তাঁকে গুলি করে।
প্রতিবেশী আল আমিন বলেন, কোমরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন বলেন, মামুনের কোমরের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন। গুলি কোমর ভেদ করে ভেতরে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *