সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো বাঁটরা গ্রামের রেজাউল করিম ও নাসরিন বেগমের সন্তান মেধাবী চয়নিকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১ – ২০২২ সেশনে ভর্তির জন্য নির্বাচিত হয়। বর্গাচাষী পিতার সন্তান চয়নিকা এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়।

কিন্তু দরিদ্র পিতার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অর্থ যোগান দেওয়া তার অসম্ভব হওয়ায় আর্থিক সহযোগিতার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন জানায় চয়নিকা। শিক্ষা বান্ধব জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির আবেদনে সাড়া দিয়ে চয়নিকার ভর্তির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি প্রদান করার ব্যবস্থা করেন। শারিরীক ভাবে অসুস্থ পিতার তিন কন্যা সন্তানের মধ্যে একজন চয়নিকার ভর্তির ব্যবস্থা করে দেওয়ায় এবং তার স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *