সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ইউএনও কে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কালিগঞ্জে বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে আ’লীগের লকডাউন বিরোধী মিছিল জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. আঃ সালাম খান সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা
কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ইউএনও কে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ

কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ইউএনও কে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমানকে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে বিদায়
সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) বিকাল ৪টায় প্রেসক্লাবের কনফারেন্সরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও তানিয়া আক্তার, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমান। তিনি বক্তব্যে বলেন কালিগঞ্জ উপজেলাবাসীর সার্বিক কল্যাণে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব পালনকালে স্থানীয় সকল সাংবাদিকবৃন্দের আন্তরিক সহযোগীতা কামনা করছি। এ উপজেলার সাংবাদিক সহ নেতৃস্থানীয়রা অনেক ভালো যেনে এবং শুনে আমি অনুপ্রাণিত হয়েই এখানে এসেছি। আমি চাই সরকারের সকল কার্যাদির পাশাপাশি উপজেলার তৃনমূলে জনসাধারণের সুবিধা অসুবিধা নিজের মতকরে দেখতে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও সিনিঃ সদস্য এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সদস্য ইমরান আলী, জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল গফুর, শিমুল হোসেন, ফজলুল হক, জি এম জাহিদুর রহমান, শেখ সলেমান মামুন, ডাঃ শেখ নাছিম, বিক্রম কুমার প্রমুখ। এসময়ে ব্যাংকার (অবঃ) রনজিৎ কুমার সরকার, পোষ্ট অফিসের উপ পরিদর্শক শেখ শাকির আহমেদ বাবুসহ উপস্থিত ছিলেন প্রশাসনের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীবৃন্দ। কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দুই নির্বাহী কর্মকর্তাকে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *