সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ইউএনও কে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কালিগঞ্জে বিএনপি নেতা রোকনুজ্জামানের নেতৃত্বে আ’লীগের লকডাউন বিরোধী মিছিল জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. আঃ সালাম খান সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা সভা অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় কালিগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত শ্যামনগরে উপকূলীয় যুবদের নিয়ে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক শ্যামনগরের ভামিয়া গ্রামে মহা ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা
জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. আঃ সালাম খান

জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. আঃ সালাম খান

আমিনুর রহমান।

সাতক্ষীরার শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সরকারের সম্মানিত সহকারী অট্যর্নি জেনারেল জনাব এ্যাড. আব্দুস সালাম খান।শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
গতকাল বিকাল থেকে শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

তিনি এ সময় প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, জগদ্ধাত্রী পূজা আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’

তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীষ্টান সবাই ভাই ভাই। এদেশের স্বাধীনতা ও সার্বোভৌম্ব রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং সকলে মিলে যে কোন ষড়যন্ত্র ও নৈরাজ্যকে রুখে দিবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবু জয়দেব কুমার মন্ডল, বি এন পি নেতা শেখ সাঈদুল ইসলাম, জবেদ আলী, আবু বকর সিদ্দিক, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, রোকনুজ্জামান রোকন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *