সংবাদ শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বালক ও বালিকা দল কৈখালী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক সোমবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সুন্দরবনের গহিনে সাগরপাড়ে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূজা দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাবুরা ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় গতি বাড়ছে জনসাধারণের আস্থা দেবহাটা উপজেলা সাইবার ইউজার দলের ১১সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
কৈখালী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক

কৈখালী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারি আটক

শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারে সহায়তাকারী ও চোরাকারবারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ আইজুল (৩৮), পিতা মোঃ রুহুল আমিন গাজী, গ্রাম সাহেদখালী, ডাকঘর শৈলখালী, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা এবং মোঃ দেলোয়ার (৪২), গ্রাম মল্লিকপাড়া, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা।
সোমবার (১৬ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়নের অধীনস্থ উত্তর কৈখালী ও কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুবেদার মোঃ খোরশেদ আলম এবং নায়েব সুবেদার মোঃ রেজাউল কবিরের নেতৃত্বে বিজিবির সদস্যরা অংশ নেন।
বিজিবির দাবি, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে সীমান্তে অবৈধ কার্যক্রমের অভিযোগে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে পারাপারে সহায়তার কাজেও তাঁরা জড়িত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মানব পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *