সংবাদ শিরোনামঃ
সোমবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সুন্দরবনের গহিনে সাগরপাড়ে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূজা দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাবুরা ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় গতি বাড়ছে জনসাধারণের আস্থা দেবহাটা উপজেলা সাইবার ইউজার দলের ১১সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি রাত পোহালেই নাজিমগঞ্জ বাজারে ১৩টি পদের নির্বাচনে লড়ছেন ২৮জন, তবে তারুণ্য নির্ভর কমিটি চায় ভোটাররা
গাবুরা ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় গতি বাড়ছে জনসাধারণের আস্থা

গাবুরা ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় গতি বাড়ছে জনসাধারণের আস্থা

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদ গাবুরা ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া মিলছে বিভিন্ন ধরনের নাগরিক সেবা। ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পরিষদের পক্ষ থেকে এসব সেবা প্রদান করা হচ্ছে।

জানা যায়, গাবুরা ইউনিয়ন পরিষদে প্রতিদিন বিভিন্ন প্রয়োজন নিয়ে সেবা নিতে আসছেন নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় বিভিন্ন প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য পরিষদে ভিড় করছেন সেবাপ্রত্যাশীরা। পাশাপাশি অনলাইনভিত্তিক বিভিন্ন আবেদন ও তথ্য সংশোধনের ক্ষেত্রেও সহযোগিতা পাচ্ছেন নাগরিকরা।

বিশেষ করে উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের জন্য ইউনিয়ন পরিষদে সহজে নাগরিক সেবা পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য প্রদান, আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সেবাপ্রত্যাশী হাফিজা খাতুন বলেন, আমরা গ্রামাঞ্চলের মানুষ।আমরা গাবুরা ইউনিয়ন পরিষদে এসে সত্যিকারের পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিষদের উদ্যোক্তা আব্দুন নুর আসার পর তিনি খুব আন্তরিকভাবে আমাদের কথা শোনেন এবং সাথে সাথে সমাধান করে দেন। তার ব্যবহারে আমরা মুগ্ধ। তিনি যে দক্ষতা ও সততার পরিচয় দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সেবার প্রতিষ্ঠান। এখান থেকে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, ইউনিয়নের কোনো মানুষ যেন প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে হয়রানির শিকার না হন। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।

ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শেখ আব্দুন নুর বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ নানা ধরনের সেবা নিতে পরিষদে আসেন। আমরা তাদের প্রয়োজন অনুযায়ী আবেদন প্রক্রিয়া, অনলাইন কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। অনেকেই অনলাইনে আবেদন করার নিয়ম জানেন না। তাদের সহজভাবে বুঝিয়ে দিয়ে সেবা গ্রহণে সহযোগিতা করাই আমাদের কাজ। আমরা চাই, প্রত্যেক সেবাপ্রত্যাশী যেন সঠিক নিয়মে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান।

সেবা নিতে আসা নুরুল হক মালী বলেন, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ কিংবা ওয়ারিশ সনদ বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয়। এসব সেবার জন্য ইউনিয়ন পরিষদে আসতে হয়। পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমাদের অনেক সুবিধা হয়। বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও দ্রুত সেবা দিচ্ছেন তারা।

সচেতন মহলের আমিনুর সানা বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র। তাই জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।

গাবুরা ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হাসান বলেন, আমি জনগণের সেবক। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি চাই গাবুরা ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে শ্যামনগরে বিশেষভাবে পরিচিতি লাভ করুক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *