সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্কুলের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, প্রতিষ্ঠাতা সদস্য গিয়াসউদ্দীন সানাসহ প্রয়াত সদস্যগণের আত্মার শান্তি কামনা করা হয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিকের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া স্কুলের পক্ষ থেকেও ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির মেধাবী ১২জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, অভিভাবক সদস্য মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সহকারী শিক্ষক অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *