সংবাদ শিরোনামঃ
গাজী নজরুলকে বহিষ্কার, স্পিকার ও ইসিতে চিঠি পাঠিয়েছে জামায়াত কালিগঞ্জের মৌতলায় ৮০৩ বস্তা সার জব্দ, মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরা রেঞ্জের বিবৃতি বৃহস্পতিবার স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ  সাতক্ষীরা জজ কোর্টের নতুন মেয়াদেও পিপি হলেন কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  শ্যামনগরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত বুধবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন—
সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরা রেঞ্জের বিবৃতি

সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরা রেঞ্জের বিবৃতি

এম এ হালিম।

গত ০৬ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জ থেকে বৈধ পাসে ভ্রমণে যাওয়া এক পর্যটকের দুবলার চরে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বন বিভাগ গভীরভাবে শোকাহত।
পর্যটকদের জীবন ও সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাতক্ষীরা রেঞ্জের ০৩ (তিন) দিনের ভ্রমণ পাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সময়ে মূলত কাঠবডি ট্রলারসমূহের
* বন বিভাগের বৈধ নিবন্ধন ও যথাযথ কর্তৃপক্ষের নৌযানের ফিটনেস যাচাইকরণ
* ট্রলারে অনুমোদিত ধারণক্ষমতার বাইরে ক্রু বা পর্যটক বহন না করা সংক্রান্ত
* প্রতিটি ক্রু ও পর্যটকের মানসম্মত লাইফজ্যাকেট নিশ্চিতকরণ
* ট্রলারের দুই পাশে সহজে নাগাল পাওয়া যায় এমন স্থানে লাইফ বয়া নিশ্চিতকরণ
* প্রতিটি পর্যটকের সু্ষ্ঠু আবাসন নিশ্চিতকরণ
* বন রক্ষী ও নিরাপত্তা গার্ডদের অস্ত্র নিরাপদে রাখার ব্যবস্থাসহ আবাসন নিশ্চিতকরণ
* প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র ও ফার্ষ্ট এইড বক্স রাখা
* প্রতিটি নৌযানে মানসম্পন্ন ও পানিদূষণ প্রতিরোধী ব্যবস্থাসহ ল্যাট্রিন/ টয়লেট এর ব্যবহার নিশ্চিতকরণ
* বৈধ সনদধারী ও সুন্দরবনের নদীপথে অভিজ্ঞ চালক ছাড়া ট্রলার না চালানো
* চরাঞ্চলে পর্যটকদের নিরাপদ চলাচলের প্রোটোকল আরও কঠোরভাবে যাচাই ও জোরদার করা হচ্ছে।
পর্যটকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা মাত্রই পুনরায় পাস ইস্যু শুরু করা হবে।

পর্যটকদের উদ্দেশ্যে বলছি:
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য আর নিয়মিত জোয়ার ভাটা এই বনকে করছে অনন্য। যার প্রতি কোণায় রয়েছে রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন দৃশ্য। যা একজন পর্যটককে সহজেই আকৃষ্ট করে। এই বনের ডাঙায় যেমন রয়েছে বেঙ্গল টাইগার ও নানা রকমের সাপ, তেমনি জলে রয়েছে বিশাল আকৃতির লোনাপানির কুমির। তাই এখানে নিজের মনমতো যত্রতত্র ঘোরার কোনো সুযোগ নেই। সুন্দরবনে সার্বক্ষণিক ট্যুর গাইড এবং বনকর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক, না মানলেই রয়েছে চরম বিপদ। ক্যামেরা ট্র্যাপিংয়ে দেখা যায়, পর্যটকরা যে পথ দিয়ে হেঁটে গেছেন, সেই একই পথেই বাঘ হেঁটে গেছে। তাই ফুট ট্রেলগুলোতে হাঁটার সময় দলবদ্ধভাবে চলতে হয় কখনো একাকী নয়। এছাড়া ডিমের চর, কটকার জামতলা, মান্দারবাড়িয়া কিংবা দুবলারচরের দিকে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। অনেকে সাগর দেখে আবেগ ধরে রাখতে না পেরে হুট করে ঝাঁপিয়ে পড়েন এবং মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হন। এখানকার সাগরের বৈশিষ্ট্য কক্সবাজার বা কুয়াকাটার মতো নয়, তাই এখানেও নামতে হয় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। তাছাড়া যারা সাতার জানেন না তাদেরকে তো সার্বক্ষণিক সর্তক থাকতে হয় কারণ পুরো ভ্রমনটাই নৌপথে। সুন্দরবন আমাদের একটি বিশ্ব ঐতিহ্য। তাই যখনই সুন্দরবনে ঘুরতে যাবেন, ট্যুর গাইড ও বনকর্মীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলুন। ভুলেও অতিরিক্ত আবেগ বা সাহসিকতা দেখাতে যাবেন না, কারণ আপনার একটুখানি ভুল পদক্ষেপে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিরাপদে সুন্দরবন ঘুরে আসুন, এটাই আমাদের কামনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *