সংবাদ শিরোনামঃ
‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ​ভাগবা গরীবের ডাক্তার, টাকা নয়, সেবাই যার ধর্ম পল্লী চিকিৎসক আজমুল হোসেন সাদিক কয়রায় কালিকাপুর গ্রামে মাষ্টার আব্দুর রশিদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন দেবহাটায় শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান মোঃ মহাসিন আলম, চাইলেন দোয়া ও সমর্থন
‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন,
‎‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০২৩ সালে যাত্রা শুরু করেছিল পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’। ‘প্রকৃতি ও মানবতার তরে আমরা’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এবার তাদের নতুন পরিচালনা পর্ষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
‎
‎নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিক ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সাগর। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ফয়জুর রহমান মিশুক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাগর বিশ্বাস রোহান মনোনীত হয়েছেন।
‎
‎নতুন কমিটির সম্পাদকীয় পদে আরও যাঁরা দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাহফুজ, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবু রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ আলভী রাজন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এনামুল হাসান, দক্ষতা ও জনশক্তি সম্পাদক আহমেদ ইমন এবং স্বাস্থ্য সম্পাদক মহিবুল্লাহ হাসান রাজ।
‎
‎এ ছাড়া পরিবেশ ও সামাজিক সুরক্ষার বিভিন্ন দিক বিবেচনা করে নারী ও শিশুবিষয়ক সম্পাদক পদে নাজমিন নাহার আশা, কৃষি ও সামাজিক বনায়ন সম্পাদক মোহাম্মদ মামুন, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক আলোকচিত্র সম্পাদক সিহাব উদ্দীন, পরিবেশবান্ধব জ্বালানী সম্পাদক রিপন সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মোঃ ছাব্বির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাধারণ মানুষের মাঝে উদ্ভিদ বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং উদ্ভিদ বিজ্ঞানের সব পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রচার করাই এই সোসাইটির মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি নিয়মিত ফিল্ডট্রিপ বা মাঠপর্যায়ের কর্মসূচি হাতে নেবে। এর আওতায় সমতলভূমি, জলাভূমি ও বণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে উদ্ভিদের নমুনা ও তথ্য সংগ্রহ করা হবে। মূলত বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদেই এই পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
‎
‎সাতক্ষীরা জেলার প্রান্তিক পর্যায়ের পরিবেশগত তথ্য ও সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় সাধনে সাতটি উপজেলার জন্য ‘পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক’ হিসেবে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন— সোহাগ হোসেন (সাতক্ষীরা সদর উপজেলা), আবু হুরায়রা (তালা উপজেলা), সুজন ইসলাম (কলারোয়া উপজেলা), মেহেদী হাসান (আশাশুনি উপজেলা), মোঃ আব্দুল্লাহ আলমামুন (দেবহাটা উপজেলা), আকাশ ইসলাম (কালীগঞ্জ উপজেলা) এবং মোঃ জহিরুল ইসলাম (শ্যামনগর উপজেলা)।
‎
‎কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জেবা তাসনিয়া, কাজী ফেরদাউস আহমেদ, আবদুল্লাহ আল মাহমুদ, শাহরিয়ার আল প্রিন্স এবং রিফাত রায়হান সাকিব।
‎
‎নবগঠিত কমিটির সভাপতি তারিক ইসলাম বলেন, “কেবল মাত্র বৃক্ষরোপণ নয়, আমাদের মূল লক্ষ্য বৈজ্ঞানিক ও প্রায়োগিক উপায়ে দেশের উদ্ভিদ ও জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সমতল থেকে উপকূলীয় অঞ্চলের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষায় এই কমিটি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *