বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃ মহাসিন আলম।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে স্থানীয় জনগণের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
মোঃ মহাসিন আলম বলেন, এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবার সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা করেন।
তিনি আরও জানান, এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনসেবামূলক কাজে সম্পৃক্ত থাকতে চান। এ জন্য বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
Leave a Reply