সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ​ভাগবা গরীবের ডাক্তার, টাকা নয়, সেবাই যার ধর্ম পল্লী চিকিৎসক আজমুল হোসেন সাদিক কয়রায় কালিকাপুর গ্রামে মাষ্টার আব্দুর রশিদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন দেবহাটায় শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান মোঃ মহাসিন আলম, চাইলেন দোয়া ও সমর্থন স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন, উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ
কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার

কালিগঞ্জের পল্লীতে জামে মসজিদের জায়গা জবরদখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদ কমিটি, ভুক্তভোগী এবং স্থানীয় মুসল্লীরা। শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজবাদে মসজিদ চত্তরে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারী মহিদুল ইসলাম, সহ সভাপতি আস ফারুকুজ্জামান, সহ সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন, ক্যাশিয়ার আব্দুল খালেক মোল্লা, জমিদাতা রাকিব বিল্লাহ রাজু ও আব্দুল খালেক প্রমুখ। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের ঈমাম হাফেজ ফরিদ উদ্দীন ও মুয়াজ্জিন আলহাজ্ব শওকাত হোসেনসহ প্রায় শতাধিক মুসুল্লি মানববন্ধনে অংশগ্রহণ করেণ। বক্তাগন পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবী করে বলেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা গ্রামের পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের নামীয় ২৩ শতক যায়গার মধ্যে ১১শতক জমি দখলে আছে। বাকী ১২শতক জমি বিভিন্নজন অভিনব কৌশলে দখলে রেখে আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে। বিশেষ করে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোসলেম আলী মোড়লের ছেলে মামলাবাজ লোকমান হাকিম মোড়ল, তার ছেলে আলতাফ হোসেন মোড়ল, আক্কাস আলী ও জিয়াদ আলী গং ন্যাক্কারজনক ভাবে মসজিদের নামীয় যায়গা দখলে নিতে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানী করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *