সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের পল্লীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ​ভাগবা গরীবের ডাক্তার, টাকা নয়, সেবাই যার ধর্ম পল্লী চিকিৎসক আজমুল হোসেন সাদিক কয়রায় কালিকাপুর গ্রামে মাষ্টার আব্দুর রশিদের বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন দেবহাটায় শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান মোঃ মহাসিন আলম, চাইলেন দোয়া ও সমর্থন স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন, উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ
দেবহাটায় শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

দেবহাটায় শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) খালচরে রাইটস যশোর (RIGHTS Jessore)-এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ (The Freedom Fund)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় “Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় সভাটি হয়। সারভাইভার্স লিডার গ্রুপ (এসএলজি)-এর সহযোগিতায় আয়োজিত এ সভার উদ্দেশ্য ছিল শিশু যৌন পাচার সম্পর্কে স্থানীয় মানুষের বাস্তবভিত্তিক জ্ঞান বাড়ানো এবং ইউনিয়ন পরিষদ ও এর স্থায়ী কমিটির সঙ্গে সমন্বয় জোরদার করা।
সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। সভার সার্বিক সমন্বয় করেন সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।
সভায় পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩৫ থেকে ৪০ জন নারী ও ছাত্রী অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, শিশু যৌন পাচার সম্পর্কে তাঁরা নিজ নিজ এলাকার মানুষকে সচেতন করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *