সংবাদ শিরোনামঃ
স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন, উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বুধবার স্মার্ট হাসপাতালে চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন আগামীকাল স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ডেঙ্গুতে মৃত্যু ইসহাক আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা

স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক।
স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা
রোগীদের উন্নত চিকিৎসাসেবা ও আধুনিক রোগ নির্ণয়ের সুবিধা নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরের স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন।

এদিন ফুসফুস ও বক্ষব্যাধি, মেডিসিন, নিউরো মেডিসিন, অর্থোপেডিক্স, সার্জারি এবং মা ও শিশু স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডাঃ শেখ তানভীর হোসেন (ফুসফুস ও বক্ষব্যাধি, মেডিসিন, চর্ম-যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখবেন। তিনি হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা, কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা, চর্ম ও যৌনরোগ এবং অ্যালার্জিসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেবেন।

ডাঃ হাদীউজ্জামান (মেডিসিন ও নিউরো মেডিসিন) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন। তিনি স্ট্রোক, খিঁচুনি, হাত-পা অবশ, মাথাব্যথা, মাথা ঘোরা, স্নায়ুরোগ, পারকিনসন্স, নিউরোপ্যাথি এবং ঘাড় ও কোমরের স্নায়ুজনিত ব্যথার চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।

ডাঃ মোঃ হাসানুর রহমান (অর্থোপেডিক্স) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবেন। তিনি হাড় ভাঙা, কোমর ও ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের সমস্যা, স্পাইনের রোগ, বাতব্যথা, স্নায়ুর ব্যথা, শিরার সমস্যা ও প্যারালাইসিস সংক্রান্ত চিকিৎসা ও পরামর্শ দেবেন।
এছাড়া ডাঃ তন্ময় কুমার বিশ্বাস (মেডিসিন, সার্জারি, মা ও শিশু স্বাস্থ্যসেবা) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। তিনি ক্ষত, ফোঁড়া, কাটা-ছেঁড়া, জ্বর, সংক্রমণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।

চিকিৎসাসেবার পাশাপাশি স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আধুনিক ডিজিটাল ল্যাবরেটরি, DR ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কপি, ইসিজি, ইকোসহ বিভিন্ন আধুনিক ডায়াগনস্টিক সুবিধা। প্রতি বৃহস্পতিবার বিশেষভাবে এনোমালি স্ক্যানের সুবিধাও রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত চিকিৎসা, আধুনিক প্রযুক্তিতে রোগ নির্ণয় এবং মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যেই এসব বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে।
সিরিয়াল ও যোগাযোগ: ০১৩১০-৩৬১৮১৮
স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসা • নির্ভুল রোগ নির্ণয় • বিশ্বস্ত সেবা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *