এম এ হালিম।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন লিটন।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) তিনি গাবুরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং পূজামণ্ডপের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন এবং উৎসবকে ঘিরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় গাবুরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply