সংবাদ শিরোনামঃ
শ্যামনগরের গাবুরায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন  কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার** স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— সুন্দরবনে বনদস্যু সম্রাট- ফজলু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ জেলে-বাওয়ালীরা শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি  কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ
কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযােগের প্রতিবাদ জানিয়ে  সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মোঃ মোশাররাফ হোসেনের ছেলে মোঃ বায়েজিদ হোসেন। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে বায়েজিদ হোসেন বলেন, সম্প্রতি আবদুল্লাহ আল মামুন কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উত্তরচক কামিল মাদ্রাসায় নিয়োগকে কেন্দ্র করেে আমার বিরুদ্ধে যে  অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।  তিনি আরও  বলেন, আমি উত্তরচক কামিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগসংক্রান্ত বিষয়ে আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এরপরও আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ১০ লাখ টাকার চুক্তিতে তিন লাখ টাকা দেওয়া হয়েছে। এ ধরনের  তথ্য সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। তিনি আরও অভিযোগ করেন, মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব তথ্য প্রচার করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটির সুনাম অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে । মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আমার কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন করা হয়নি। সম্পুর্ন মাদ্রাসার অধ্যক্ষকে হযরানী করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে  আমি উক্ত মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *