সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি  কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার
কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান বাথুয়াডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময়ে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রণজিৎ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ও কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়জিদ হোসেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, এ বছরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি সকল সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।

শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এসময়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়সহ পরিষদবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *