সংবাদ শিরোনামঃ
​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন
​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ

​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ

​আব্দুল্লাহ আল মামুনঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দেবহাটায় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘নিউ কৃষি ঘর’-এর স্বত্বাধিকারী গৌতম মন্ডল ।

উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং শারদীয় এই উৎসবে অস্বচ্ছল পরিবারগুলো যেন স্বস্তিতে আনন্দ উদ্‌যাপন করতে পারে, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শতাধিক পরিবারের হাতে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

​সহায়তা পেয়ে আনন্দিত উপকারভোগী পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিউ কৃষি ঘরের স্বত্বাধিকারীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *