আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপদ্য কে সামনে রেখে ১৩ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১ উপজেলা পরিষদ চত্ব থেক র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম দেবহাটা উপজেলা ইউআরসির কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,দেবহাটা ফায়ার স্টেশনের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply