সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সোমবার সকাল ১০ টায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের গাবুরা ইউনিট উদ্বোধন উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিকান্দার হোসেন, হেড অব অ্যাডমিন মেহেদী জামান  এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক  হোসেন, মোঃ শাহাবাজ মল্লিক- সদস্য সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আকছেদ গাজী।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। ধর্মীয় প্রতিষ্ঠানের আঙিনায় গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মো. শরিফুল ইসলাম, মাহফুজ আলম, শহিদুল হকসহ সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের গাবুরা ইউনিটের সকল সদস্য।

ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *