সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে জুলাই যোদ্ধা রুবেল হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মাদকদ্রব্য বিক্রির বিরোধিতা করায় কাশিমাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিকলীগ নেতা উজ্জল এবং তাতী লীগ নেতা শিহাবের নেতৃত্বে উক্ত হামলার ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীদের। হামলার ঘটনায় পাঁচ জন আহত হলেও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আজিম গাজী (৩৫) ও সনদপ্রাপ্ত জুলাই যোদ্ধা রুবেল হোসেনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন আজিম গাজি জানান সুমন ও শিহাব এলাকায় ইয়াবা বিক্রির সাথে জড়িত। একদিন আগে স্থানীয়রা সিহাব ও সুমনের মাদক বিক্রির ব্যাপারে তাদের কাছে অভিযোগ জানায়। এমনকি মাদক বিক্রির রুট হিসাবে ব্যবহৃত পার্শ্ববর্তী আটুলিয়া ইউনিয়ন ইউনিয়নের সাথে (ঝুরঝুরিয়া খালের উপর) সংযুক্ত কাঠের সাঁকো খুলে ফেলার হুমকি দেয়।
বাধ্য হয়ে শনিবার সকালে শিহাব ও সুমনকে ডেকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদসহ শিহাব ও সুমনের নেতৃত্বে তাদের উপরে হামলা হয়। স্থানীয় বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে ছেলটার দিচ্ছে বলেওতিনি অভিযোগ করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *