সংবাদ শিরোনামঃ
সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন
সাতক্ষীরা সুন্দরবনের গহীন থেকে দুই নৌকাসহ ১৫০ কেজি সাদা মাছ উদ্ধার

সাতক্ষীরা সুন্দরবনের গহীন থেকে দুই নৌকাসহ ১৫০ কেজি সাদা মাছ উদ্ধার

জহিরুল ইসলাম উপকূলীয় (শ্যামনগর) প্রতিনিধি।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের আশাশুনি খাল এলাকা থেকে দুটি নৌকা, জাল ও প্রায় ১৫০ কেজি সাদা মাছ উদ্ধার করেছে বন বিভাগের স্মার্ট টহল দল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত টহলের সময় আশাশুনি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট টহল টিম নিয়মিত টহল দেওয়ার সময় আশাশুনি খাল এলাকায় দুটি নৌকা ও মাছ ধরার জালসহ প্রায় ১৫০ কেজি সাদা মাছ উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা মাছ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ আহরণ ও বনজ সম্পদ লুট ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *