সংবাদ শিরোনামঃ
আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ
সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে

সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

সাতক্ষীরা কারাগার থেকে পালানো মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী নামের দুই বন্দিকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা দিকে উপজেলার শ্রীফলকাটী এলাকা থেকে মোজাম গাজী (৪৯) হাজতি নং- (২৫৩৫/২৪) ও সাড়ে ১০ টার দিকে কাছারী ব্রিজ এলাকা থেকে রফিকুল ইসলাম (৩৮) হাজতি নং- (৪২৫২/এ) কে আটক করে পুলিশ।

আটক মোজাম গাজী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ও রফিকুল ইসলাম গাজী নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে।

থানা সূত্রে জানাযায়, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, এসআই খন্দকার আনোয়ার হোসেন, এসআই সনজীব, এএসআই হারুনার রশীদ, এএসআই নবী, এএসআই আবু জাফর ও পিএসআই সজীব তাদের গ্রেফতার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটওয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২৪ সালের ৫ই আগস্টে সাতক্ষীরা কারাগার ভাংচুর এর ঘটনায় কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বন্দী মোজাম গাজী ও রফিকুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জেল থেকে পালানোর পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। এছাড়াও জেল পলাতক বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *