সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

আল-হুদা মালী,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিয়াদ হোসাইন সিয়াম।

‘একটি গাছ লাগানো মানে আগামীর জন্য একটি সুন্দর স্বপ্ন বোনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে রিয়াদ হোসাইন সিয়াম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানা সংকটের মুখোমুখি। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “আমরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমাদের দায়িত্ব শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয়। সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করাও আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগাবে এবং সেটির পরিচর্যা করবে। একটি গাছ লাগানো মানেই আগামীর জন্য একটি সুন্দর স্বপ্ন বোনা।”

শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের এমন পরিবেশবান্ধব কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও অনেক তরুণ এতে উদ্বুদ্ধ হবে।

কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *