সংবাদ শিরোনামঃ
দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার

দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : 

আলহামদুলিল্লাহ, মানবতার কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের

বিশ্বাসবাড়ী গ্রামের জনাব খোকন ভাইয়ের হাতে একটি নতুন ভ্যানগাড়ি উপহার প্রদান করা হয়েছে।

এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা। অসহায় ও দরিদ্র মানুষের জীবিকা নির্বাহে সহায়তা প্রদান করাই ছিল এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই দলীয় এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

জনাব খোকন ভাই ভ্যানগাড়ি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই উপহার আমার পরিবারের জীবিকা নির্বাহে অনেক সহায়তা করবে। আল্লাহ যেন সবাইকে এর উত্তম প্রতিদান দেন।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে এভাবেই সমাজের অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণব্যক্ত করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *