কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বেড়ের খাল ব্রিজ গোলচত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি ও সাবেক ইউ পি সদস্য মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাবুল,
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আঃ রহিম সানা, মিনারুল ইসলাম মালি, কামাল হোসেন ছন্টু,আবু সাঈদ পাড়, কৃষকদল নেতা আবু সাইদ মালী, বেড়ের খাল বাজার কমিটির সভাপতি এনামুল হক বাবলু, সাধারণ সম্পাদক জামির হোসন, ওয়ার্ড বিএনপি নেতা, হাসান মালী,শাহারিয়ার বাবু,আশরাফ, হেলান খা, শাহিন খা,মিলারুল সরদার,তৈয়বুর রহমান, সবুজ,মিন্টু মালী,মিজানুর সানা,মেহেদী হাসান, মিনারুল খান প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।
Leave a Reply