সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
শ্যামনগরে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন 

শ্যামনগরে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন 

নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়। ২৮ শে নভেম্বর ( শুক্রবার) দুপুর ২.৩০ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জি,এম, মুত্তালিব হোসেন , আলহাজ্ব আব্দুল মাজেদ, মোঃ সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মোঃ আব্দুল আজিজ, মোঃ মাহতাব হোসেন, মোঃ নূরুজ্জামান। মানব বন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্লাবিত হয়। পানি নিষ্কাষনের  সু-বন্দোবস্ত না থাকায় আমাদের চলাচলের রাস্তা , ধান্য ফসলের মাঠ , বসত ভিটা, পুকর পানিতে তলিয়ে যায়। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মান করা আশু প্রয়োজন। কালভার্টটি নির্মাণ হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যাবে। তারা আরও বলেন, কালভার্ট নির্মানের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক , সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরজমিনে এসে মাপ জরিপ করার পরে আর কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মানব বন্ধন অনুষ্টানটি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মশিউর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *