সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার
সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১

সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যে ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এস এম সাইফুল ওয়াদুদ (৫১) কে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আসামি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, আটক সাইফুল ওয়াদুদ এর আগেও ২০১৭ সালে হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে (১৭ নভেম্বর) সোমবার বেলা দেড়টার দিকে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *