সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার
কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

সুন্দরবনের সুরক্ষা ও পরিবেশ বান্ধব সমাজ গঠনের লক্ষ্যে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা কালিগঞ্জ উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিবেশ সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে রূপান্তর। অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক আমাদের জীববৈচিত্র্য এবং স্বাস্থ্যঝুঁকির বড় হুমকি ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ দূষণ রোধ সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব পরিবেশকে রক্ষা করা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রেনার খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা রূপান্তরের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধাগ্য শরিফুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন, তারালি বাজার কমিটির সভাপতি আরশাদ আলী সরদার, বক্তারা বলেন,“আইন মানার পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পরিবেশের ক্ষতি না করা। সচেতনতা ও দায়িত্বশীলতা পরিবেশ রক্ষায় মূল চাবিকাঠি। কর্মশালায় উপজেলার বিভিন্ন বাজার থেকে আগত ৩০জন মুদি ব্যবসায়ী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয় এবং পলিথিন বর্জনের অঙ্গীকার গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *