
এম এ হালিমঃ
সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাস পূজা উপলক্ষে তীর্থযাত্রীদের যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায়। ১০টি ইঞ্জিনচালিত বোর্ডে মোট ৪৫৪জন তীর্থযাত্রীরা সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে রওনা দেন।
বনবিভাগ সূত্রে জানা যায় কোবাদক স্টেশন থেকে চার টা বোডে ২৩৮ জন বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬ টা বোর্ডে ২১৬ জন তীর্থযাত্রী নিয়ে রওনা দিয়েছেন।
প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হচ্ছেন সুন্দরবনের এই চরাঞ্চলে। ভক্তরা জানান, সুন্দরবনের অপার সৌন্দর্যের মাঝে রাস উৎসব উদযাপন করতে পারাই তাদের জন্য এক ঐতিহ্য ও ধর্মীয় আনন্দের বিষয়।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনকর্মীরা তৎপর রয়েছেন, যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়।তিনি আরো বলেন বুড়িগোয়ালীনি স্টেশন ও কোবাদক স্টেশন থেকে বাটুলাবল নদী, পাটকোষ্টা হয়ে হংশরাজ নদী দিয়ে সাগর পাড় পযন্ত দিয়ে আসবেন তীর্থযাত্রীদের নিরাপত্তা দিয়ে।
সাগর পাড়ে রাস পুজায় তীর্থযাত্রীর দলনেতা সাতক্ষীরা জেলা আশাশুনি হাড়িভাংগা গ্রামের মাধব সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন।সোমবার সকালে বুড়িগোয়ালিনী স্টেশনের ঘাট হতে এক সাথে ৬টি ট্রলার রওনা করে রাসপুজাও পণ্যস্নান সহ ধর্মীয় আরাধনা করার লক্ষে যাচ্ছি।

Leave a Reply