সংবাদ শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রের হাফেজ সম্পন্ন, আনন্দে মুখর মাদ্রাসা প্রাঙ্গণ

বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রের হাফেজ সম্পন্ন, আনন্দে মুখর মাদ্রাসা প্রাঙ্গণ

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধ।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার দুই মেধাবী শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। রবিবার(৫ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের স্মরণীয় “সবক সমাপনী” অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআনের হাফেজ হওয়া দুই ছাত্র হলেন — আল শাহরিয়ার ও জুবায়ের হোসেন। তারা দীর্ঘ পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করেন।
বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফেজিয়া মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ আলহাজ্ব রেজাউল করিম জানান, “আমাদের এই দুই শিক্ষার্থী অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ ছিল। আল্লাহর অশেষ রহমতে তারা পবিত্র কোরআনের হাফেজ হতে পেরেছে। এটি শুধু তাদের নয়, আমাদের মাদ্রাসা ও এলাকার জন্যও গর্বের বিষয়।”
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নব্য হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ইসলামি জীবনচর্চায় অবিচল থাকার জন্য প্রার্থনা করা হয়।
স্থানীয়রা জানান, বুড়ি গোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা থেকে আলোকিত সন্তানেরা দেশের বিভিন্ন স্থানে ইসলামি শিক্ষা ও নৈতিকতা ছড়িয়ে দিচ্ছে— যা সমাজের জন্য আশাব্যঞ্জক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *