সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
কালিগঞ্জের মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ সহ তিনজনের বিরুদ্ধে মানববন্ধন

কালিগঞ্জের মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ সহ তিনজনের বিরুদ্ধে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা ওবায়দুল্লাহ গাজী তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকালে ইউনিয়নের বন্দকাটি গোরস্থান মোড়ে এই মানববন্ধনের আয়োজন করেন ইউনিয়নবাসী।মানববন্ধনে বন্দকাটি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে ওবায়দুল্লাহ গাজী (৪৫) মনতেজ মোড়লের ছেলে এনামুল মোড়ল (৩২) ও আব্দুল গাজীর ছেলে শাহিন গাজী (৩০) এই তিনজনকে এলাকার মাদক বিস্তারের মূল হোতা হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মাহমুদ মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনিসহ গন্যমচন্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে শতাধিক স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এই চক্র মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসলেও ছিলো ধরাছোয়ার বাইরে। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ইয়াবাসহ ওবায়দুল্লাহ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার দুই সহযোগী এখনো পলাতক রয়েছে। মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *