কয়রা(খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রমেনদ্রনাথ রায়,কে সভাপতি ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির,কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল ১১ টায় কয়রা বাজরে সমিতির অস্থায়ী কার্য্যলয়ে বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশারের সভাপতিত্বে এক সভায় ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিশংকর মন্ডল, ও শরিষামুট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোছাঃরাশিদা খাতুন, সহ সভাপতি, মালিখালী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক, প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকার অর্থ সম্পাদক , মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সহ অর্থ সম্পাদক, এবং কমিটির নির্বাহী সদস্য হলেন গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক, গাজী আবুল বাশার, মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক বিপ্রদাস সরকার।
নব গঠিত এ কমিটি মেয়াদ ২০২৫ সাল থেকে আগামী ৩ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
Leave a Reply