সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় গরীব অসহায় এক হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

দেবহাটায় গরীব অসহায় এক হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় গরীব অসহায় এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করেছেন হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেড। শুক্রবার (২৪ মার্চ) উপজেলার সেকেন্দ্রাস্থ ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমী ক্যাম্পাসে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে, অসহায় ও দুস্থ এসব পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পরিচালক কবির হুসাইন, ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমী সাতক্ষীরা ক্যাম্পাসের প্রিন্সিপাল মোহাম্মদ নুর আলম সিপন এবং সেকেন্দ্রা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাহিদ আল ফারুক প্রমুখ।
বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি চিঁড়া, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি মুড়ি, ও ৫ কেজি আলু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *