সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
২ দিন ব্যাপী কর্মী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

২ দিন ব্যাপী কর্মী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

 

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

২৯ জানুয়ারি(রবিবার) বিকাল ৫:০০ টায় লিডার্স এর প্রধান কার্যালয়ে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর সহযোগিতায় লিডার্স ইমপাওয়ারিং উইমেন থ্রু সিভিল সোসাইটি এ্যাক্টরস ইন বাংলাদেশ প্রকল্পটি শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নে বাস্তবায়ন করছে।

 

গত ২৮ জানুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে অংশ নেন ঐ প্রকল্পের সকল কর্মীবৃন্দ। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপনী বক্তব্য দেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন এসএলএসসিসিভিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জি.এম. মোশারাফ হোসেন, সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, প্রোগ্রাম অফিসার মোঃ শফিক কামাল প্রমূখ।
এই প্রকল্পের মূল কাজ হলো চিংড়ি সেক্টরের নারী কর্মীদের সম্মানজনক কাজের অধিকার প্রতিষ্ঠা করা। প্রকল্পটি নারী চিংড়ি কর্মীদের ক্ষমতায়ন করবে যাতে তারা একটি জোট গড়ে তুলতে সক্ষম হবে। যাতে তারা পুরুষ শ্রমিকদের মতো কাজের পরিবেশ এবং সমান মজুরি বাড়াতে পারে। প্রথম ধাপে, তিনটি ইউনিয়নের তিনটি নারী চিংড়ি শ্রমিক দল গঠন করা হবে যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারী চিংড়ি শ্রমিক রয়েছে। অবশেষে নারী চিংড়ি শ্রমিক গোষ্ঠীর প্রতিনিধি নিয়ে একটি নারী চিংড়ি শ্রমিক জোট গড়ে তোলা হবে।
এই প্রকল্পে নারী শ্রমিকগণ শ্রম আইনে নারীদের অধিকার সম্পর্কে জানতে পারবে। এবং তারা তাদের অধিকার আদায়ে বলিষ্ট ভূমিকা রাখবে। স্থানীয় সরকার, নাগরিক সমাজ এবং চিংড়ি খামার মালিকদের সাথে সমন্বয় করে মহিলা চিংড়ি শ্রমিকদের জন্য একটি উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *