সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
সেনাবাহিনীর তৎপরতায় মব জাস্টিস থেকে ধৃত চোরের প্রাণে রক্ষা

সেনাবাহিনীর তৎপরতায় মব জাস্টিস থেকে ধৃত চোরের প্রাণে রক্ষা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ।
চুরির সময় জনতার হাতে আটক সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি সেনাবাহিনীর তৎপরতায় মব জাস্টিস হতে প্রানে রক্ষা পেয়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার এলাকায়। স্থানীয় বাজারে চুরির সময় জনতা তাকে হাতেনাতে আটক করে। ধৃত সিরাজুল ইসলাম রতনপুর ইউনিয়নের কাশিশ^রপুর গ্রামের করিম গাজীর ছেলে।
জানা যায় এলাকার পেশাদার চোর সিরাজুল স্থানীয় বাজারে চুরি করতে যেয়ে জনতার হাতে আটক হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত লোকজন সিরাজুলকে হাতেনাতে আটকের পর থকে বেপরোয়া মারধর শুরু করে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সিরাজুলকে একটি ভবনের মধ্যে নিয়ে গেলে উত্তেজিত জনতা চারপাশ ঘিরে ফেলে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী সিরাজুলকে টেনে হিঁচড়ে বাইরের এনে মেরে ফেলতে উদ্যত হয়। এসময় পুলিশের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ পাউখালী ক্যাম্পের সেনা সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌছে সিরাজুলকে উদ্ধার করে। পরবর্তীতে উত্তেজিত জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে সিরাজুলকে তারা রাতে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
উল্লেখ্য এ ঘটনার দু’দিন আগে শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের গোলাম হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত চারজন ঘাতক সেনাবাহিনীর তৎপরতায় প্রাণে বেঁচে ছিল। ছুরিকাঘাত ও কুপিয়ে গোলাম হোসেনকে হত্যার পর গ্রামবাসী হত্যাকান্ডে জড়িত চারজনকে একটি ঘরের মধ্যে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালেও আটকে পড়া ঘর থেকে ঘাতকদের বাইরে আনতে পারেনি উত্তেজিত জনতার কারনে। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সেলিম, সাইফুল, রেজাউল ও ফারুক নামের উক্ত চারজনকে অবরুদ্ধ অবস্থায় থেকে উদ্ধারপুর্বক গ্রেপ্তার করে শ্যামনগর থানায় নিতে সমর্থ হয়।
সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল জানান চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় সিরাজুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *