সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
সুন্দরবন থেকে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ ও সিপিজির সদস্য গণ 

সুন্দরবন থেকে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ ও সিপিজির সদস্য গণ 

এম এ হালিম শ্যামনগর থেকে।
সুন্দরবনের ফাঁদে আটকে পড়া একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এ তথ্য নিশ্চি করেছেন।
শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবনের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কা‌টেশ্বর টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তা‌ফিজুর রহম‌ানের নেতৃত্বে বনরক্ষীদের টহলের সময় তাঁরা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। এসময় ওই স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়।
তিনি জানান, বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া হরিণটি। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *