সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে নৌকা ডুবি: ফিরে এলেন ৪ মৌয়াল, নিখোঁজ আরও ৪ জন, খোঁজ মিলেছে আরও একজনের  সুন্দরবনে ঝড়ে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪ উদ্ধারে বনবিভাগ কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারকল্পে সমন্বয় সভা করেছে কোস্ট গার্ড শ্যামনগর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরা সাইবার দলের পক্ষ থেকে দোয়া কামনা, আলিফের সফল অস্ত্রোপচার সম্পন্ন শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত
সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার

সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার

 এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের এক মৌয়াল সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দূপুরে সুন্দরবনের মোল্লাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মৌয়াল গাবুরা ইউনিয়নের গহর খার ছেলে কাশেম আলী (৪০),
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্যান্য মৌয়ালদের সঙ্গে কাশেম আলী সুন্দরবনের মোল্লাখালী এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত বিষয়টি বন বিভাগকে অবহিত করলে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত লোকালয়ে নিয়ে আসেন।
পরে আহত মৌয়ালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগ সবসময় সতর্ক রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আহত মৌয়ালকে দ্রুত উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসার জন্য স্থানীয় সাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।। সুন্দরবনে কাজ করতে গেলে সবাইকে আরও সতর্ক থাকার জন্য আমরা বারবার পরামর্শ দিয়ে থাকি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মৌসুমের শুরুতেই এ ধরনের দুর্ঘটনায় মৌয়ালদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *