সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট
সুন্দরবনে পুষ্পকাটী খালে বনবিভাগের বিশেষ অভিযান: ৪ জেলে আটক, সরঞ্জামাদি উদ্ধার

সুন্দরবনে পুষ্পকাটী খালে বনবিভাগের বিশেষ অভিযান: ৪ জেলে আটক, সরঞ্জামাদি উদ্ধার

(শ্যামনগর)প্রতিনিধি।
গত ২৫ নভেম্বর রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটীর বাটাংয়ের খাল এলাকায় বনবিভাগের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় অবৈধভাবে মাছও কাঁকড়া আহরণের অভিযোগে ৪ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে মাছ, কাঁকড়া ধরার দুই টি নৌকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে বনবিভাগের সদস্যরা।
রেঞ্জ কর্তৃপক্ষ জানায়, বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বনজ সম্পদ রক্ষায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক কৃত জেলেরা হলো শ্যামনগর গাবুরার পাশ্বেমারী এলাকার মোঃ আব্দুল হামিদ গাজীর ছেলে আজিজুল গাজী(৫০),মোঃ আবুল কালাম(৪০),মোঃ আব্দুল হাদি গাজীর ছেলে মহসিন গাজী (8২),সিরাজুল ইসলাম গাজী( ৫৫)
বনবিভাগের কর্মকর্তারা আরও জানান, সুন্দরবনের সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *