সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ (শ্যামনগর )প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নেতৃত্ব,দিক নির্দেশনা ও পুষ্টপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্য মুক্ত। প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। বর্তমানে সুন্দরবনে জলদস্যু মুক্ত। জেলেদের উপার্জনের ভাগ বর্তমানে কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী,বাওয়ালী,বনজীবি, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে বিশেষ করে মৎস্যজীবিরা। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাশিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনায় বিষয়টি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে গত ১৭এপ্রিল তারিখে র‍্যাব ‍ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে আত্মসমর্পন কারি ২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়। তার মধ্যে সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ৫৪ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছিল চাউল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি,গুড়াদুধ, লবন, কিসমিস,জিরা, এলাজ,দারুচিনি,পেয়াচ,আলুও বাদাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৮এর এ এস পি তায়জুল ইসলাম,ডি এ ডি এনামুল হক,ও এস আই উজ্জ্বল কুমার বিশ্বাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *