সুন্দরবনের বাগেরহাট রেঞ্জের শরকির খাল এলাকার বনাঞ্চলে চোরা হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। ঘটনাটি জানাজানি হওয়ার পর বন বিভাগের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শরকির খাল সংলগ্ন গভীর বনাঞ্চলে হরিণ শিকারের উদ্দেশ্যে অবৈধভাবে ফাঁদ পেতে রাখে চোরা শিকারিরা। সেই ফাঁদেই অসাবধানতাবশত আটকে পড়ে বাঘটি। স্থানীয় বনকর্মীরা বাঘটির আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাঘটি উদ্ধারের জন্য বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঢাকা থেকে রওয়ানা দিয়েছে। উদ্ধারকারী টিমে অভিজ্ঞ বন কর্মকর্তা, ভেটেরিনারি চিকিৎসক ও প্রশিক্ষিত সদস্যরা রয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি বিবেচনা করে বাঘটিকে নিরাপদে উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেবেন।
বন বিভাগ আরও জানায়, চোরা শিকারিদের অবৈধ ফাঁদ শুধু বন্যপ্রাণীর জন্য নয়, পুরো সুন্দরবনের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হলে বাঘটিকে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে বলে বন বিভাগ আশা প্রকাশ।
Leave a Reply