সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে ৯ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উপস্তিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন। প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন পিসি আর সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস ও এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন। তিনি এ্যাডভোকেসি ও লবি, প্রশিক্ষণের সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। তিনি নারীরা কিভাবে এ্যাডভোকেসি ও লবি করে নিজেদের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
উক্ত প্রশিক্ষণে এ্যাডভোকেসি কি, সহিংসতার কারন ও প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে এ্যাডভোকেসি পরিকল্পনা প্রনয়ন এবং নারীর অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *