সংবাদ শিরোনামঃ
দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীতে নদীর চরে গাছ কেটে মাটিচাপা দেবহাটায় ইউপি জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ’, প্রাচীর নির্মাণেই দায় সারছে প্রশাসন সাতক্ষীরা সুন্দরবন থেকে হরিণ শিকারির ফাঁদ উদ্ধার, বন বিভাগের অভিযান অব্যাহত সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধে বিজিবি ১৭ এর প্রেস রিলিজ সুন্দরবনে নৌকা ডুবি: ফিরে এলেন ৪ মৌয়াল, নিখোঁজ আরও ৪ জন, খোঁজ মিলেছে আরও একজনের  সুন্দরবনে ঝড়ে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪ উদ্ধারে বনবিভাগ কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার
সিপিজি সদস্যদের সমন্বয়ে মাসিক মিটিং অনুষ্ঠিত।

সিপিজি সদস্যদের সমন্বয়ে মাসিক মিটিং অনুষ্ঠিত।

 

রবিউল ইসলাম  বুড়িগোয়ালিনী (শ‍্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা স্টেশন অফিসের হল রুমে বন বিভাগ ও তিন ইউনিটের সিপিজি সদস্যদের সমন্বয়ে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।( ১৯ শে অক্টোবর) বুধবার বিকাল ৪ টায়  কদমতলা স্টেশন অফিস কার্যালয়, সিপিজির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে।
কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, বনবিভাগের কমিউনিটি পেট্রলিং গ্রুপ সিপিজির কাজ বাস্তবায়ন করার দিক নির্দেশনা বিষয় আলোচনা করেন।সুন্দরবনে চোরাশিকার বন্ধ,বিষ দিয়ে মাছ শিকার ও অভয়ারণ্য এলাকায় মাছ শিকার বন্ধ, বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বনবিভাগ।এতে অপরাধ প্রবনতা কমবে বলে মনে করছেন বনবিভাগের কর্মকর্তারা,
 সুন্দরবনের অভয়ারন্য এলাকা থেকে গোপনে এক ধরনের অসাধু জেলেরা মাছ ধরেন, এতে মাছের প্রজননে সমস্যা হয়। এসব সমস্যা মোকাবেলায় মানুষের সচেতনতার বিকল্প নেই।
 যার কারণে বনবিভাগ জেলে বাওয়ালীদের সচেতন করতে তাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করেছেন।
বনবিভাগ এ ধরনের উদ্যোগ নিয়েছে।
 তারা এলাকায় এসে মানুষকে সচেতন করবেন,
 সুরক্ষা প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়নের জন্য সিপিজি সদস্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাই  প্রতি মাসে ন্যুনতম তিনটি উঠান বৈঠক ও আলোচনা সভা  করতে হবে। আলোচনায় আলোচকরা বলেন সুন্দরবনে এখন বিষ প্রয়োগে মাছ শিকারের পরিমান বেশি, তাই মানুষদের সচেতন করা উচিৎ, মানুষ যদি মনে করে সুন্দরবন আমাদের সম্পদ তাহলে আর ক্ষতি করতে চাইবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *