সংবাদ শিরোনামঃ
দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীতে নদীর চরে গাছ কেটে মাটিচাপা দেবহাটায় ইউপি জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ’, প্রাচীর নির্মাণেই দায় সারছে প্রশাসন সাতক্ষীরা সুন্দরবন থেকে হরিণ শিকারির ফাঁদ উদ্ধার, বন বিভাগের অভিযান অব্যাহত সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধে বিজিবি ১৭ এর প্রেস রিলিজ সুন্দরবনে নৌকা ডুবি: ফিরে এলেন ৪ মৌয়াল, নিখোঁজ আরও ৪ জন, খোঁজ মিলেছে আরও একজনের  সুন্দরবনে ঝড়ে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪ উদ্ধারে বনবিভাগ কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার
সাতক্ষীরা সুন্দরবন থেকে হরিণ শিকারির ফাঁদ উদ্ধার, বন বিভাগের অভিযান অব্যাহত

সাতক্ষীরা সুন্দরবন থেকে হরিণ শিকারির ফাঁদ উদ্ধার, বন বিভাগের অভিযান অব্যাহত

জহিরুল ইসলামঃ
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির উদ্যোগে বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনা করা হয় শনিবার(১১ এপ্রিল ২০২৬) তারিখ সকাল থেকে।
 মুন্সিগঞ্জ টহল শাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
টহল চলাকালে মন্দিরের খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বন বিভাগের পক্ষ থেকে সকলকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *