সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে

সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে

পানছড়ি প্রতিনিধি।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে সোমবার পানছড়ি উপজেলার লোগাং এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে লোগাং ও আশপাশের এলাকার পাহাড়ি ও বাঙালি কয়েক শতাধিক রোগী অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে পানছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও ডাকসু সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়াও চেঙ্গী ইউনিয়নের বুদ্ধরাম পাড়ার বাসিন্দা অনুপম চাকমাকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে লোগাং এলাকার দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে ১১০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন।

বক্তারা বলেন, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *