সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরা সুন্দরবনের গহীনে বন টহল ফাঁড়িতে বিশুদ্ধ পানির সংকট

সাতক্ষীরা সুন্দরবনের গহীনে বন টহল ফাঁড়িতে বিশুদ্ধ পানির সংকট

এম এ হালিম ঃ
সাতক্ষীরা সুন্দরবনের গহীনে বন টহল ফাঁড়ি গুলোতে বিশুদ্ধ পানির সংকট অতিদ্রুত আধুনিক পানি বিশুদ্ধকরণ মেশিন সরবরাহের দাবি বনকর্মীদের।
সুন্দরবনের গভীর অন্তঃসীমানায় অবস্থিত বিভিন্ন বন টহল ফাঁড়িতে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকটে ভুগছেন দায়িত্ব পালনরত বনকর্মীরা। দীর্ঘদিন ধরেই এসব দুর্গম ফাঁড়িতে পর্যাপ্ত নিরাপদ পানি সরবরাহ না থাকায় নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।
সম্প্রতি খুলনা রেঞ্জের কয়েকটি ফাঁড়িতে সীমিত আকারে বিশুদ্ধকরণ পানি ফিল্টার বা সোডিয়াম হাইপোক্লোরাইট মেশিন সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম এবং সব ফাঁড়িতে পৌঁছায়নি। ফলে বিশাল অঞ্চলজুড়ে কর্মরত বনরক্ষীদের মৌলিক চাহিদা এখনও পূরণ হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের গহীনে অবস্থানকারী বিভিন্ন টহল ফাঁড়িতে অত্যাধুনিক পানি বিশুদ্ধকরণ যন্ত্র না থাকায় অনেক সময় নদীর লবণাক্ত বা অস্বাস্থ্যকর পানি দিয়েই রান্না ও দৈনন্দিন কাজকর্ম চালাতে বাধ্য হন বনরক্ষীরা।
 সম্প্রতি সময়ে সুন্দরবন ভ্রমণ করতে যেয়ে এ সংকটের কথা উঠে আসে। এ বিষয়ে  বনকর্মীরা জানান,
জঙ্গলের গভীরে ডিউটি করতে গিয়ে খাবার পানি সবচেয়ে বড় সমস্যা। মাঝে মাঝে যে পানি বিশুদ্ধকরণ মেশিন দেওয়া হয় তা সব ফাঁড়িতে থাকে না এবং ক্ষমতাও কম। নিয়মিত, মানসম্মত ও আধুনিক পানি বিশুদ্ধকরণ মেশিন না পাওয়া পর্যন্ত আমাদের কষ্ট কমবে না।
এ বিষয়ে পশ্চিম সুন্দবন এর সহকারী বন সংরক্ষক (রেঞ্জার )ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন , সুন্দরবনের গহীনে ও অন্যান্য দূরবর্তী টহল ফাঁড়িগুলোতে  বিশুদ্ধ পানি এর খুবই অভাব কারণ এ সমস্ত স্থানে মিষ্টি পানি অথবা বিশুদ্ধ পানি মজুদ করে রাখারও কোন ব্যবস্থা নাই সে কারণে আমার সদস্যরা অনেক কষ্ট ভোগ করতে হয় পানির জন্য। তবে পর্যায়ক্রমে উন্নতমানের পানি বিশুদ্ধকরণ মেশিন সরবরাহের পরিকল্পনা চলছে। তিনি আরো জানান,বন পাহারাদারদের নিরাপদ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দ্রুতই অত্যাধুনিক পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দেশের এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রক্ষায় জীবনভর দায়িত্ব পালন করা বনকর্মীদের ন্যূনতম মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *